পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাদেশ

পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন বলে মন্তব্য করেরছন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।মঙ্গলবার (১০

2026-02-10T23:48:35+00:00
2026-02-10T23:48:35+00:00
 
  রবিবার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬
সারাদেশ
পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন
খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম 
পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত
পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন বলে মন্তব্য করেরছন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পানছড়ি উপজেলার ৩ নম্বর ইউনিয়ন-এর পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

ওবায়দুল হক বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করে আপনাদের এই এলাকার উন্নয়নে কথা তুলে ধরবেন।’

তিনি বলেন, ‘আপনাদের এলাকার উন্নয়নে যারা বাধা প্রদান করছেন তাদের প্রতিহত করতে যোগ্য নেতা বাঁচাই এর সুযোগ হাতছাড়া করা যাবে না। সেনাবাহিনী আপনাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে।’


মতবিনিময় সভা শেষে ৩ নম্বর ইউনিয়ন এর পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী মহিলাদের সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার ও শীতকম্বল বিতরণ করেন।

এতে খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, সহ ৩ নম্বর পূজগাং ইউনিয়নের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

শেষে অতিথিদের নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায়দের জন্য সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন। 

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   খাগড়াছড়ি  কমান্ডার  পাহাড়  উন্নয়ন  আঞ্চলিক সংগঠন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: