দুঃসংবাদ পিছু ছাড়ছে না ভারতের

সময়ের আলো ডেস্ক

খেলা

ইনজুরির ধাক্কা যেন পিছু ছাড়ছে না ভারত শিবিরের। একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। চলতি মাসের শুরুতে

2026-02-11T03:19:36+00:00
2026-02-11T03:19:36+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দুঃসংবাদ পিছু ছাড়ছে না ভারতের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১৯ এএম 
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত। ছবি : সংগৃহীত
ইনজুরির ধাক্কা যেন পিছু ছাড়ছে না ভারত শিবিরের। একের পর এক ক্রিকেটার চোটে পড়ায় ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। চলতি মাসের শুরুতে টপ অর্ডার ব্যাটার তিলক ভার্মা ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি টি-টোয়েন্টি থেকে ছিটকে যান। এরপর চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকেও বাদ পড়েন উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। এদিকে খেলা শেষ হওয়ার পর আর দেখা যায়নি অভিষেককে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুশীলনও করতে পারেননি এই ওপেনার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা তিনি। কিন্তু তার অসুস্থতা উদ্বেগ বাড়াচ্ছে গৌতম গম্ভীরদের।

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, অভিষেক কিছু দিন ধরে পেটের সমস্যায় ভুগছেন। কিছুটা দুর্বলও হয়েছে পড়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচের দিনও সম্পূর্ণ সুস্থ ছিলেন না। কিছুটা ঝুঁকি নিয়েই তাকে খেলায় ভারত।

গত ম্যাচে প্রথম ওভারে আউট হওয়ার পর মাঠে আর দেখা যায়নি অভিষেককে। ম্যাচ শেষে দিল্লিতে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে যোগ দিলেও অল্প সময় থেকে হোটেলে ফিরে যান।

ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেনডেশকাট বলেছেন, ‘পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে অভিষেককে। ম্যাচের আগে দুই দিন আছে।’

ভারতীয় দলের কোচের মন্তব্য থেকেই পরিষ্কার যে, নামিবিয়ার বিপক্ষে অভিষেককে পাওয়ার ব্যাপারে সংশয় থাকছে।

সময়ের আলো/কেএইচও

  বিষয়:   টি-টোয়েন্টি  বিশ্বকাপ  ভারতে 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: