টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘চ্যালেঞ্জ’ হিসেবে দেখছেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোসকাটে।
মঙ্গলবার দিল্লিতে গণমাধ্যমে ভারতের সহকারী কোচ বলেন, ‘পাকিস্তান সরকারের বয়কট প্রত্যাহারের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট। ম্যাচটি হবে মনে করেই আমরা প্রস্তুতি চালিয়ে গেছি। শেষ মুহূর্তে নিশ্চিত হলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আনতে হচ্ছে না।’
টেন ডোসকাটে আরও জানান, রাজনীতি থেকে দূরে অবস্থান করে কেবল ক্রিকেটেই মনোযোগ রাখছে ভারত। তবে কলম্বোতে খেলাটা কঠিন হতে পারে। কারণ, পাকিস্তান দল টানা দুই সপ্তাহ ধরে সেখানে অবস্থান করছে এবং কন্ডিশনের সঙ্গে তারা ভালোভাবেই মানিয়ে নিয়েছে।
পাকিস্তান তাদের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ খেলছে সিংহলিজ স্পোর্টস ক্লাবে। ভারতের বিপক্ষে ম্যাচটি হবে প্রেমাদাসা স্টেডিয়ামে। ফেব্রুয়ারির ১০ তারিখ দ্বিতীয় ম্যাচের পর পাকিস্তান চার দিনের বিরতি পাবে।
এদিকে তুলনামূলক কম সময় পাবে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে খেলার পর ১৩ ফেব্রুয়ারি কলম্বো যাবে সূর্যকুমারের দল।
দুদলের সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে রয়েছে ভারত। ২০২২ সালের অক্টোবরের পর পাকিস্তানের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতেছে তারা।
সময়ের আলো/এআর