বিপদে থাকা ভারতকে ফারহানের ‘ওয়ার্নিং বেল’

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি। এ ম্যাচের আগে ভারতীয় শিবিরে একাধিক দুঃসংবাদের সময় কিছুটা স্বস্তিতে পাকিস্তান।জয়ের পর ভারতের বিপক্ষে

2026-02-11T12:58:47+00:00
2026-02-11T12:58:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
বিপদে থাকা ভারতকে ফারহানের ‘ওয়ার্নিং বেল’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৮ পিএম   (ভিজিট : ১২০)
সংগৃহীত ছবি
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আগামী ১৫ ফেব্রুয়ারি। এ ম্যাচের আগে ভারতীয় শিবিরে একাধিক দুঃসংবাদের সময় কিছুটা স্বস্তিতে পাকিস্তান।  

জয়ের পর ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সাংবাদিকদের ফারহান বলেছেন, ‘এশিয়া কাপে ভারতের বিপক্ষে আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও আমরা একই মানসিকতা নিয়ে নামব। ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমরা আত্মবিশ্বাসী মানসিকতায়ই আছি।’
 
গত বছর দুবাইয়ে টি-টুয়েন্টি সংস্করণের এশিয়া কাপে শিরোপা জয়ের পথে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়ে প্রতিবারই জিতেছে ভারত। ফারহানের বিশ্বাস, এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হওয়ার ফলটা ভিন্ন হবে, ‘এবার ফলটা অন্য রকম হবে, আমরা শক্তিশালী পারফরম্যান্স করব। এশিয়া কাপে ফাইনালসহ আমরা ভারতের বিপক্ষে তিন ম্যাচই হেরেছি; কিন্তু সেগুলো একপেশে ছিল না।’


সেই এশিয়া কাপে ভারতের বিপক্ষে তিন ম্যাচের মধ্যে শুধু ফাইনাল ছাড়া বাকি দুই ম্যাচেই পাকিস্তানের বোলারদের বেধড়ক পিটুনি দেন অভিষেক শর্মা। ভারতের এই ওপেনার প্রথম ম্যাচে করেন ১৩ বলে ৩১, এরপর সুপার ফোরে করেন ৩৯ বলে ৭৪। ফাইনালে ৬ বলে ৫ করে আউট হলেও ভারতীয় এই ওপেনার নিঃসন্দেহে টি-টুয়েন্টির দুনিয়ায় এখন বোলারদের জন্য আতঙ্কের এক নাম। 

ভারতের সমর্থকদের জন্য দুশ্চিন্তার বিষয় হলো, সেই অভিষেকই পেটের পীড়ায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, দুই দিন ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অভিষেক।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচের আগেই অসুস্থ ছিলেন অভিষেক। সেই ম্যাচে ১ বলে ০ রানে আউট হন। ম্যাচটি খেলার কারণে তার শারীরিক অবস্থা নাকি আরও খারাপ হয়। অভিষেকের শরীরের তাপমাত্রা বেশ চড়া এবং স্যালাইনও দেওয়া হয়েছে। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের অনুশীলনেও অংশ নেননি।  

সময়ের আলো/এআর


  বিষয়:   বিপদ  ভারত  ফারহান 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: