ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও শঙ্কার কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বরিশাল ৪ হিজলা- মেহেন্দীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজীব আহসান ও বরিশাল সদর ৫ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল ৪ হিজলা- মেহেন্দীগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাজীব আহসান বলেন, তার আসটিতে অসংখ্য অপরিচিত লোক প্রবেশ করেছে যারা নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করেন তিনি। অপরিচিত লোকেরা জামায়াতে ইসলামের প্রার্থীর পক্ষে বলে দাবি তার। এ ব্যাপারে তিনি রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আবহিত করেছেন বলে জানান। এ ব্যাপারে তিনি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এদিকে, বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। তবে ভোটের ফলালফ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কা মুক্ত নন তিনি।
তিনি বলেন, যত সুন্দর পরিবেশই হোক এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে বলে মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম বলেন, নির্বাণকে কেন্দ্র করে বরগুনা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন যায়গায় হাতপাখার সমর্থকদের হুমকি, মারধর করা হচ্ছে। তিনি বিএনপিসহ সকল প্রার্থীদের অনুরোধ জানিয়ে বলেন, যাতে এই নির্বাচন ঘিরে কাউকে হুমকি, ধামকি আর মারামারি না হয়। ভোটাররা যাকে ভোট দেবেন সেই নির্বাচিত হবেন। এমন সুন্দর পরিবেশ আমরা চাই। এ সময় তিনি বলেন, বরিশাল সদর ৫ আসনে জামায়াতের প্রার্থী না থাকলেও জামায়াত তাদের সমর্থন দিয়েছে। আর জামায়াত ইসলামী আন্দোলনকেই ভোট দেবে।
সময়ের আলো/জোআই