অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি করবে র‍্যাব-১৩

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাব-১৩ প্রেস ব্রিফিং করেছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে

2026-02-11T18:11:38+00:00
2026-02-11T18:14:11+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি করবে র‍্যাব-১৩
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৬:১৪ পিএম  (ভিজিট : ৭২)
নিরাপত্তা পরিকল্পনা নিয়ে র‍্যাব-১৩ প্রেস ব্রিফিং করেছে। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে দিনাজপুর র‍্যাব-১৩ প্রেস ব্রিফিং করেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শহরের দিনাজপুর একাডেমি স্কুল ভোটকেন্দ্র পরিদর্শন শেষে র‍্যাব-১৩ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবীর এ ব্রিফিং করেন।

তিনি জানান, দিনাজপুর ক্যাম্পের আওতাধীন এলাকার বিভিন্ন ঝুঁকি পর্যালোচনা করে নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও প্রতিবন্ধকতাহীন করতে র‍্যাব-১৩ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দিনাজপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৪৪টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দায়িত্ব পালনে র‍্যাবের ১২টি টহল দল, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে সদস্যরা মোতায়েন থাকবে। 

আশরাফুল কবীর বলেন, কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে থেকে টহল টিমের কার্যক্রম তদারকি করবেন। র‍্যাবের মোবাইল টিম যেকোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে এবং প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল টিম সার্বক্ষণিক দায়িত্বে থাকবে।

তিনি আরও জানান, র‍্যাব-১৩ এর আধুনিক কন্ট্রোল রুম থেকে প্রতিটি টহল টিমের লাইভ লোকেশন পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। পাশাপাশি মিডিয়া সেল সার্বক্ষণিক মিডিয়া মনিটরিং করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইন প্ল্যাটফর্মে গুজব ও অপতথ্য প্রতিরোধে কাজ করবে। র‍্যাবের আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্বাচনি পরিবেশ নির্বিঘ্ন রাখতে কার্যক্রম অব্যাহত থাকবে। ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচন ও গণভোটে জনগণ যেন নির্বিঘ্ন ও অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে র‍্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ও মো. মনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   নির্বাচন  র‍্যাব  নিরাপত্তা  গণভোট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: