ককটেল, গুলি ও মাদকসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ককটেল, পিস্তলের গুলি, ইয়াবা ও গাঁজাসহ মো. আবু মূসা (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।মঙ্গলবার

2026-02-11T19:34:23+00:00
2026-02-11T19:35:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ককটেল, গুলি ও মাদকসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ১১.০২.২০২৬ ৭:৩৫ পিএম  (ভিজিট : ৬১)
সাতক্ষীরায় ককটেল, গুলি ও মাদকসহ আটক ১। ছবি : সময়ের আলো
সাতক্ষীরায় বিশেষ অভিযান চালিয়ে ককটেল, পিস্তলের গুলি, ইয়াবা ও গাঁজাসহ মো. আবু মূসা (৩৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর উপজেলার আলিপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে আবু মূসাকে ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ আটক করা হয়। এছাড়া একটি নির্জন বাঁশঝাড় থেকে ৫টি ককটেল, ৯৩টি ইয়াবা বড়ি ও ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য সহিংসতা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   অভিযান  ককটেল  গুলি  ইয়াবা  গাঁজা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: