৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

নড়িয়া (শরিয়তপুর) সংবাদদাতা

সারাদেশ

শরীয়তপুরের নড়িয়ায় সাত লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের

2026-02-11T21:04:01+00:00
2026-02-11T21:04:01+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
নড়িয়া (শরিয়তপুর) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৪ পিএম   (ভিজিট : ১৬১)
টাকাসহ জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়ায় সাত লাখ ২০ হাজার টাকাসহ গোলাম মোস্তফা নামের জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

সূত্র জানায়, বুধবার দুপুরে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় জামায়াতে ইসলামীর কর্মী জলিল মাস্টারের বাড়িতে ব্যাগভর্তি টাকা নিয়ে কয়েকজন প্রবেশ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান সহকারী কমিশনার (ভূমি)। পরে বাড়িটি তল্লাশি করে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি কিছু খাম এবং অর্থ বিতরণসংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের মধ্যে গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


এ বিষয়ে নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, সহকারী রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একাধিক অভিযোগ আসে যে, একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে জামায়াতের কিছু কর্মী বিভিন্ন এলাকায় টাকা বিতরণ করছেন। পাশাপাশি একটি বাসায় নাশকতার পরিকল্পনা হচ্ছে, এমন তথ্যও পাওয়া যায়।

তিনি আরও বলেন, এসব অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, খালি খাম এবং অর্থ বিতরণ সম্পর্কিত কিছু কাগজপত্র পাওয়া যায়। পরে বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যাচাই-বাছাই করে একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।


সময়ের আলো/আআ




  বিষয়:   টাকা জামায়াত  কর্মী  আটক  কারাদণ্ড  নির্বাচন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: