পটুয়াখালী কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে (৪০) আটক করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ব্যাগভর্তি টাকাসহ কোস্টগার্ড সদস্যরা আটক করে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়া পোস্টে আটক ব্যক্তিকে বিএনপি নেতা বলে দাবি করা হয়েছে। তবে কাজল মৃধা ফেসবুক আইডিতে নিজেকে কলাপাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে উল্লেখ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, তিনি বিষয়টি জেনেছেন। এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।
সময়ের আলো/আআ