নুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীর গলাচিপায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত

2026-02-12T07:06:34+00:00
2026-02-12T07:06:34+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নুর ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ১৫
পটুয়াখালী সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ এএম 
গুরুতর আহত অবস্থায় তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি জোট সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী ও সুতাবাড়িয়া গ্রাম এবং ডাকুয়া ইউনিয়নের ঠাকুরের বাজার এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকনিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামে রাত ১২টার দিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

আহতরা হলেন— ঘোড়া প্রতীকের সমর্থক এনায়েত হাওলাদার, মনির হাওলাদার, মাসুদ হাওলাদার, সাব্বির হাওলাদার ও মিথুন হাওলাদার এবং ট্রাক প্রতীকের সমর্থক জাহাঙ্গীর জমাদ্দার ও করিম মোল্লা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের সমর্থকরা সরে যান।

এদিকে চিকনিকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুতাবাড়িয়া গ্রামে রাত সাড়ে ১২টার দিকে ঘোড়া ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অন্তত তিনজন আহত হন।

অপরদিকে ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরের বাজার পশ্চিম পাশের হিন্দুপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থন করায় ট্রাক প্রতীকের সমর্থক আমিন ও জসিমের নেতৃত্বে ৭০–৮০ জন কর্মী ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

/এমএইচআর 


  বিষয়:   পটুয়াখালী  নির্বাচন  নূর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: