বরিশালে দুই সহকারী প্রিসাইডিং অফিসার বহিষ্কার

বরিশাল সংবাদদাতা

সারাদেশ

বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১১ ফেব্রুয়ারি)

2026-02-12T07:42:17+00:00
2026-02-12T07:42:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
বরিশালে দুই সহকারী প্রিসাইডিং অফিসার বহিষ্কার
বরিশাল সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪২ এএম   (ভিজিট : ২২৭)
নির্বাচন কমিশনের লোগো। সংগৃহীত ছবি
বরিশাল-২ আসনের উজিরপুর উপজেলার হাবিবপুর ভোটকেন্দ্র থেকে বাইরে বের হওয়ার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন- শিক্ষক মো. ওবায়দুল ও আয়েশা বেগম। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারের দায়িত্বে নিয়োজিত ছিলেন মো. ওবায়েদুল এবং আয়েশা বেগম নামের দুই শিক্ষক। বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসারের কাছে কোনো কিছু না বলেই তারা ওই কেন্দ্র থেকে বের হন। 

স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই দুই সহকারী প্রিসাইডিং অফিসার উপজেলা জামায়াতের আমির এর বাসায় গিয়ে গোপন বৈঠক করেন। ওই বাসা থেকে বের হওয়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের দুই জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজাকে খবর দেন। 


অভিযোগ পেয়েই ওই দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে বহিষ্কার করে নতুন দুজন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেয়া হয়। অভিযুক্ত দুই সহকারী প্রিসাইডিং অফিসার জামায়াতের উপজেলা আমিরের বাসায় বৈঠক করার কথা অস্বীকার করে বলেন, তারা খাবার খেতে বাইরে গিয়েছিলেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আলী সুজা বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাদের বহিষ্কার করে নতুন দুই জনকে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

কেন্দ্রে প্রবেশের পর প্রিসাইডিং অফিসারের অনুমতি না নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার নিয়ম নেই। অভিযুক্তরা সেই নিয়ম ভঙ্গ করেছে। এছাড়া তাদের বিরুদ্ধে আপত্তিকর অভিযোগ ওঠার কারণে তাদের বরখাস্ত করা হয়েছে।


/ইউএমএইচ


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: