৭০ শতাংশের বেশি ভোট পড়বে : তাহের

কুমিল্লা সংবাদদাতা

রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা -১১

2026-02-12T12:48:33+00:00
2026-02-12T12:56:31+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
৭০ শতাংশের বেশি ভোট পড়বে : তাহের
কুমিল্লা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৮ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ১২:৫৬ পিএম
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে দলটির মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এখন পর্যন্ত সবকিছু ভালোই আছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চৌদ্দগ্রাম উপজেলার ডাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে এ কথা বলেন।
 
তিনি বলেন, দু’একটি জায়গায় যেসব ঘটনা ঘটছে তা বড় করে দেখছি না, কারণ ৯০ থেকে ৯৫ শতাংশ কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে। এখন পর্যন্ত সবকিছু ভালোই আছে।
 
ডা. তাহের বলেন, ৭০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আশা করছি। কারণ অনেক লোকই বিদেশে আছে। আবার অনেকে ভোট দিতে দেশেও এসেছে। আর যদি এভাবে নির্বাচন হয় আমরা বিজয়ের ব্যাপারে আশাবাদী। অনেক বেশি ভোটের ব্যবধানে বিজয়ের আশাবাদী আমরা।
 
কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসন থেকে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত ইসলামের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা।

Advertisement
/এমএইচআর 

  বিষয়:   ভোট  তাহের  জামায়াত 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: