ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার

2026-02-12T17:42:33+00:00
2026-02-12T18:22:43+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ইউপি সদস্যকে কুপিয়ে জখম
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ১২.০২.২০২৬ ৬:২২ পিএম
ইউপি সদস্যকে কুপিয়ে জখম। ছবি : সময়ের আলো
বরগুনার তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার পাজরাভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইউপি সদস্য আলী আহম্মদ বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে কালিরখাল এলাকার সাইদুল ও রিয়াদ তার গাড়ির গতিরোধ করে লাঠি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়; তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত এবং প্রশাসনের টিম ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

সময়ের আলো/আরবিএন 
  বিষয়:   বরগুনা  ভোট  ইউপি  সদস্য  জখম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: