ফরিদপুর ২ আসনে বড় ব্যবধানে জয় শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ফরিদপুর-২ আসনে ভোটের লড়াই শেষ হয়েছে বড় ব্যবধানের জয়ে। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ

2026-02-13T01:37:35+00:00
2026-02-13T01:37:56+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
রাজনীতি
ফরিদপুর ২ আসনে বড় ব্যবধানে জয় শামা ওবায়েদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩৭ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ১:৩৭ এএম
ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ। ছবি : সংগৃহীত
ফরিদপুর-২ আসনে ভোটের লড়াই শেষ হয়েছে বড় ব্যবধানের জয়ে। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বেসরকারি ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে ১১৭টি কেন্দ্রের সবগুলোর ফল একত্রিত হলে চূড়ান্ত চিত্র স্পষ্ট হয়।

প্রাপ্ত ফল অনুযায়ী, শামা ওবায়েদ পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭ হাজার ৯৫৬ ভোট। ফলে ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে জয় পান তিনি।

নির্বাচন কমিশন সূত্র জানায়, এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৩২ হাজার ৪১ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
আরও পড়ুন

ফল প্রকাশের পরপরই সালথা ও নগরকান্দার বিভিন্ন এলাকায় শামা ওবায়েদের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। মিছিল, স্লোগান ও আনন্দঘন পরিবেশে বিজয় উদযাপন করেন নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফল ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও ভোটব্যাংকের দৃঢ় উপস্থিতির প্রতিফলন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বে থাকা শামা ওবায়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্জন হিসেবেও বিবেচিত হচ্ছে।

এএডি/
  বিষয়:   ফরিদপুর  আসন  জয়  শামা ওবায়েদ 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: