অভিযোগ জানাতে মধ্যরাতে ইসিতে মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ভোটে কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির

2026-02-13T04:14:23+00:00
2026-02-13T04:50:01+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
রাজনীতি
অভিযোগ জানাতে মধ্যরাতে ইসিতে মাওলানা মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ এএম  আপডেট: ১৩.০২.২০২৬ ৪:৫০ এএম
মাওলানা মামুনুল হক। ছবি : সংগৃহীত
ভোটে কারচুপির অভিযোগ জানাতে মধ্যরাতে নির্বাচন কমিশনে হাজির হয়েছেন ঢাকা-১৩ আসনের জামায়াত জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে নির্বাচন কমিশনে উপস্থিত হন তিনি। 

মামুনুল হক অভিযোগ করেন, তার আসনের কিছু কেন্দ্রে জাল ভোট হয়েছে, যা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে।

তিনি বলেন, তিনি ইতিবাচক রাজনীতির ধারা শুরু করতে চান এবং এই ধরনের ভোটবিধি লঙ্ঘনের বিষয়ে পদক্ষেপ আশা করছেন।


এ বিষয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনূস আলী গণমাধ্যমকে জানিয়েছেন, মাওলানা মামুনুল হক কিছুক্ষণ অবস্থান করার পর ইসি থেকে চলে গেছেন।

এর আগে রাত সোয়া ২টার দিকে ইসি ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র‌্যাব সদস্যরা প্রধান ফটকের আশেপাশে ব্যারিকেড ও পর্যবেক্ষণ তৎপরতা চালান।

এফআর
  বিষয়:   নির্বাচন  অভিযোগ  মধ্যরাতে  ইসি  মাওলানা মামুনুল হক 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: