ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

ঢাকা-৭ আসনে ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬

2026-02-13T08:38:28+00:00
2026-02-13T08:38:28+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর বিজয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৮ এএম   (ভিজিট : ২০৩)
বিএনপির প্রার্থী হামিদুর রহমান। সংগৃহীত ছবি
ঢাকা-৭ আসনে ৬ হাজার ১৮৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী হামিদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. এনায়েত উল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৪৮৩ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

আসনটির অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৫১৭ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রহমান হাতপাখা প্রতীকে ৫ হাজার ৮১ ভোট এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. হাবিবুল্লাহ বটগাছ প্রতীকে ২ হাজার ৭৮৩ ভোট পেয়েছেন।


ঢাকা-৭ আসনে পোস্টাল ভোটসহ ১৬৫টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৭৯ হাজার ৩৭৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৪৮১ জন এবং নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৮৮৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৬১ জন। ভোট বাতিল হয়েছে ৪ হাজার ৬৮৬টি। সেই হিসাবে বৈধ ভোট ছিল ২ লাখ ২৬ হাজার ১৭৫টি।

এফআর


  বিষয়:   নির্বাচন  ঢাকা-৭ আসন  বিএনপি  হামিদুর  বিজয়ী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: