হাজারীবাগে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে অস্ত্রধারীদের হামলা-লুটপাট

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পুলিশ বলছে

2026-10-21T04:30:38+00:00
2026-10-21T04:30:38+00:00
 
  বুধবার, ২১ অক্টোবর ২০২৬,
৫ কার্তিক ১৪৩৩
বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সারাদেশ
হাজারীবাগে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানে অস্ত্রধারীদের হামলা-লুটপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৩০ এএম 
সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয় ঘুরে দেখছেন পুলিশ কর্মকর্তারা। ছবি : সংগৃহীত
রাজধানীর হাজারীবাগে একটি কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউসে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। পুলিশ বলছে সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের লোকজন এই ঘটনা ঘটিয়েছে।

জানা যায়, হাজারীবাগে সিকদার ডেন্টাল মেডিকেল কলেজের পাশে এজে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউসে মঙ্গলবার সন্ধ্যার দিকে ৪০/৫০ জন অস্ত্রধারী এসে হামলা চালায়। তারা ওই অফিসের নিয়মিত ভাড়া দাবি করে।

ঘটনার সময় হামলাকারীরা টাকা-পয়সা লুটপাট করে নিয়ে যায়। তারা সিসি ক্যামেরাও ভেঙে ফেলে। ওয়্যার হাউসে অনেক গ্রাহকের পণ্য ছিল। হামলাকারীরা এসব পণ্যও লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, জমির মালিকানা সম্পর্কিত দ্বন্দ্বে ওই কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিতে হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সম্পত্তির বিরোধে একপক্ষ ওই কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটিতে ভাড়া আদায় করতে যায়। তবে প্রাথমিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) জানান, শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ৩০ থেকে ৪০ জন লোক অস্ত্রহাতে কুরিয়ার সার্ভিসের ওয়্যার হাউসে হামলা চালায়। তারা এ সময় হুমকি দিয়ে যায়, এখন থেকে তাদেরকে ভাড়া দিতে হবে। তবে এ বিষয়ে রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ অভিযোগ করেননি বলে জানান তিনি।

সময়ের আলো/প্রিন্ট/আতা
  বিষয়:   রাজধানী  হাজারীবাগ  কুরিয়ার সার্ভিস  ওয়্যার হাউসে হামলা  লুটপাট  ঘটনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: