নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে।এই নির্বাচনে নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি প্রার্থীরা ধানের শীষ

2026-02-13T14:59:47+00:00
2026-02-13T14:59:47+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম 
নারায়ণগঞ্জের বিজয়ী প্রার্থী। ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের ফলাফল প্রকাশিত হয়েছে। 

এই নির্বাচনে নারায়ণগঞ্জের চারটি আসনে বিএনপি প্রার্থীরা ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন, এবং বাকি একটি আসনে এনসিপির প্রার্থী শাপলা কলি প্রতীকে বিজয়ী হয়েছেন।

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত আনোয়ার হোসেন মোল্লা ৯১ হাজার ৬৯০ ভোট পেয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ইমদাদুল্লাহ হাসেমী হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ১৮৬ ভোট। এই আসনে ৬৩.৯৬ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৫ হাজার ৬৩ ভোট পেয়ে জয় লাভ করেছেন। এই আসনের নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের মোঃ ইলিয়াস মোল্লা ৮২ হাজার ৯৮৭ ভোট পেয়ে হেরে গেছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান আঙ্গুর ১৮ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। এই আসনে ৬৫ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের ইকবাল হোসেন ভূঁইয়া ১ লাখ ৩৪ হাজার ৯১৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিন ২০ হাজার ৩৭৯ ভোট পেয়েছেন। এই আসনে ৫৭.৪১ শতাংশ ভোট পড়েছে।

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপির আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট থেকে জামিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ৮০ হাজার ৬১৯ ভোট পেয়েছেন। এছাড়া হরিণ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শাহ আলম ৩৯ হাজার ৫৮৯ ভোট পেয়েছেন।

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফতে মজলিশের এবিএম সিরাজুল মামুন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। এই আসনে আরও একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে মাকসুদ হোসেন ৩৪ হাজার ১৫১ ভোট পেয়েছেন। এই আসনে ৫৬.৫১ শতাংশ ভোট পড়েছে।

এ নির্বাচনে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে মোট ৪৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নিয়েছিলেন। 

সকাল ৭টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। 

বিজয়ী প্রার্থীরা ভোটার ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   আসন  সংসদ  নির্বাচন  বিএনপি  প্রার্থী  ধান  শীষ  শাপলা  কলি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: