ভারতকে হারিয়ে আমিরাতের চমক

সময়ের আলো ডেস্ক

খেলা

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। থাইল্যান্ডের ব্যাংককে

2026-02-13T19:04:10+00:00
2026-02-13T19:04:10+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
খেলা
ভারতকে হারিয়ে আমিরাতের চমক
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৪ পিএম 
সংযুক্ত আরব আমিরাত। ছবি : সংগৃহীত
নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নামে ভারত। 

তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। মাত্র ২৭ রানেই ৩ উইকেট হারায় ভারত নারী দল।
এতে দলটিকে চাপে পড়তে হয়। 

দলের হয়ে মাত্র ৩ রান নিয়ে ওপেনার হুমাইরা কাজীকে ফিরে যেতে হয়। পরের উইকেটে নেমে ১ রান করেন তেজা হাসাবনিস। অন্যদিকে আরেক ওপেনার দিনেশ ভ্রিন্দার ব্যাট থেকে আসে ১৬ রান।

এরপর আসা যাওয়ার যোগ দেন মিডল অর্ডার ব্যাটাররা। পরে দলের হয়ে লড়াইটা শুরু করেন আনুস্কা শর্মা। তার ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ ৪৭ রান। আর শেষদিকে দলীয় স্কোর কিছু রান যোগ করেন তানুজা কানওয়ার। তার ব্যাট থেকে আসে ৩৪ রান। বাকি ব্যাটাররা স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘরও। 


শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩০ রানে গুটিয়ে যায় ভারতের মেয়েরা। সংযুক্ত আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সামাইরা।

আমিরাত ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে তোলে ৪০ রান। ওপেনার থেরথা সাতিস ফিরে যান ১০ রান করে। পরের উইকেটে নামা সামাইরাকে নিয়ে ৭১ রানের জুটি গড়েন ওপেনার ও দলনেতা এসা ওঝা। তাতেই জয়ের ভিত পেয়ে যায় তারা। পরে উইকেট হারালেও জয় নিয়েই মাঠ ছাড়েন ওঝা।

ফিফটি পূরণের পর এসা ওঝা অপরাজিত থাকেন ৭২ রানে। আর ১ বলে ৪ রান করে অপরাজিত থাকেন হেনা হটচান্দানি। ভারতের পক্ষে একটি করে উইকেট পেয়েছেন রাধা যাদব, প্রেমা রাওয়াত ও তানুজা কানওয়ার।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ভারত  আমিরাত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: