ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০

2026-02-13T22:12:08+00:00
2026-02-13T22:12:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ১০
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১২ পিএম 
ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, আহত ১০। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী উত্তেজনার জেরে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় স্থানীয় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে  উপজেলার ধরমণ্ডল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নির্বাচনের বিষয় নিয়ে তোফাজ্জলের গোষ্ঠী ও ফখরুলের গোষ্ঠীর মধ্যে পূর্ব বিরোধ ছিল। শুক্রবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে কথা-কাটাকাটির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ১০ জন আহত হয়। ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িঘর।


সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ জেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।

নতুন করে সংঘাত এড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।


এফআর


  বিষয়:   নির্বাচন  ব্রাহ্মণবাড়িয়া  গোষ্ঠী  সংঘর্ষ  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: