নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

সময়ের আলো ডেস্ক

খেলা

নেদারল্যান্ডসকে হরিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্র। ১৯৬ রানের বিশাল সংগ্রহের পর ডাচদের বিপক্ষে ৯৩ রানে জিতেছে আমেরিকা।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি

2026-02-13T23:40:03+00:00
2026-02-13T23:40:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
খেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
নেদারল্যান্ডসকে হরিয়ে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাষ্ট্র। ১৯৬ রানের বিশাল সংগ্রহের পর ডাচদের বিপক্ষে ৯৩ রানে জিতেছে আমেরিকা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেল যুক্তরাষ্ট্র। আর ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।

ম্যাচে হারমিত সিং ৪ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন। শ্যাডলি ফন শ্যালকভিকও ২.৫ ওভারে সমান রান দিয়ে ৩ উইকেট পান। মোহাম্মদ মহসিনও দারুণ বোলিংয়ে দুই উইকেট নেন। ১৫.৫ ওভারে ১০৩ রানে সব উইকেট হারায় নেদারল্যান্ডস। 

১৯৭ রানের লক্ষ্যে নেমে সর্বোচ্চ ২৩ রান আসে বাস ডি লিডের ব্যাটে। এছাড়া ২০ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ রানে জিতল আমেরিকা।


এর আগে আমেরিকা ব্যাট করতে নেমে সাইতেজা মুক্কামাল্লার ৫১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৭৯ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে। ওভার শেষ হওয়ায় ২ রানের জন্য হাফ সেঞ্চুরি পাননি শুভাম রঞ্জনে। ২৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন তিনি। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল করেন ২২ বলে ৩৬ রান। 

ডাচদের হয়ে বাস ডি লিড সর্বোচ্চ তিন উইকেট নেন। এই জয়ে ‘এ’ গ্রুপে তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র। 

সময়ের আলো/আআ


  বিষয়:   নেদারল্যান্ডস  ইতিহাস  যুক্তরাষ্ট্র  বিশ্বকাপ  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: