সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার

সারাদেশ

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে নিখোঁজের এক শিশু, মানসুরা বেগম (১০) এর মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।শনিবার (১৪

2026-02-14T14:50:10+00:00
2026-02-14T14:50:10+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
সরিষা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫০ পিএম 
সরিষা ক্ষেতে পড়ে আছে মানসুরা বেগমের মরদেহ। ছবি: সময়ের আলো।
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নে নিখোঁজের এক শিশু, মানসুরা বেগম (১০) এর মরদেহ সরিষা ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে মুড়িয়াউক গ্রামের কাছে এই মরদেহ পাওয়া যায়। 

নিহত মানসুরা বেগম ওই গ্রামের টেনু নিয়ারের কন্যা। 

পরিবারের লোকজন জানান, শুক্রবার বিকেলে ঘাস কাটার জন্য সরিষা ক্ষেতে যাওয়ার পর রাত পর্যন্ত বাড়ি ফেরেনি। শনিবার সকালে ঘাস কাটার জায়গার কাছে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের গলায় গেঞ্জি পেচানো ছিল এবং পাশে ঘাস কাটার কাঁচি ও বস্তা পাওয়া গেছে।

ঘটনাস্থলে পৌঁছানো লাখাই থানার উপ-পরিদর্শক (এসআই) ময়নাল হোসেন খান সুরতহাল রিপোর্ট তৈরি করেছেন। মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আরবিএন


  বিষয়:   হবিগঞ্জ  শিশু  উদ্ধার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: