খুঁজে খুঁজে পুলিশের বাড়িতে হানা দিত চোর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

খুঁজে খুঁজে পুলিশের বাড়িতে চুরি করতেন এক চোর। অবশেষে ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় পুলিশের হাত ধরা পড়েছেন ওই চোর। পুলিশ

2026-02-14T17:50:06+00:00
2026-02-14T17:50:06+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
খুঁজে খুঁজে পুলিশের বাড়িতে হানা দিত চোর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম 
সংগৃহীত ছবি
খুঁজে খুঁজে পুলিশের বাড়িতে চুরি করতেন এক চোর। অবশেষে ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলায় পুলিশের হাত ধরা পড়েছেন ওই চোর। পুলিশ বলছে, ১৫ বছর আগের এক ঘটনার ক্ষোভ তাকে এমন পথে ঠেলে দিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দীপেশ। তার বাড়ি আলিরাজপুর জেলায়। গত ২০ জানুয়ারি খান্ডওয়ার পুলিশ লাইনে চুরির ঘটনা তদন্ত করতে গিয়েই তার খোঁজ মেলে। সেদিন গভীর রাতে কনস্টেবল করণপাল সিং ও সুরেশ খাটের বাড়িতে চুরি হয়। কয়েক লাখ টাকার গয়না ও নগদ অর্থ খোয়া যায়।

ঘটনার পর পুলিশ লাইনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সেখান থেকে সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে দীপেশকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০ হাজার টাকা ও কিছু গয়না উদ্ধার করা হয়।

পুলিশ জানান, দীপেশ দীর্ঘদিন ধরে বারবার স্থান বদল করছিলেন, যাতে পুলিশ তাকে ধরতে না পারে। তাকে গ্রেফতার করতে ঝাবুয়া, আলিরাজপুর ও ধর জেলায় তল্লাশি চালানো হয়। প্রযুক্তিগত তথ্য ও নজরদারির ভিত্তিতে জানা যায়, তিনি বুরহানপুরের দিকে যাচ্ছেন।


খান্ডওয়ার অতিরিক্ত পুলিশ সুপার মহেন্দ্র তারনেকর এই গ্রেফতারকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও কয়েকটি ঘটনার তথ্য পাওয়া যাচ্ছে। তার সঙ্গে যুক্ত রমেশ ও ভুরালিয়া নামের দুজনের খোঁজও চলছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দীপেশ স্বীকার করেছেন, তিনি চুরির জন্য শুধু পুলিশ সদস্যদের বাড়ি নিশানা করতেন। কারণ, হিসেবে তিনি ১৫ বছর আগের এক ঘটনার কথা বলেন। তখন আলিরাজপুরে এক পুলিশ সদস্য তাকে মারধর করেছিলেন। সেই ঘটনার পর থেকে তার মনে পুলিশের প্রতি ক্ষোভ জন্মায়।

খান্ডওয়ার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীণ আর্য জানান, দীপেশ নাকি চুরির আগে ছদ্মবেশ ধারণ করতেন। কখনো রাস্তার ফেরিওয়ালা সেজে পুলিশ লাইনের আশপাশে ঘোরাফেরা করতেন। পরিস্থিতি বুঝে রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে পড়তেন। 

সময়ের আলো/আআ
  বিষয়:   পুলিশ  বাড়ি  চোর  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: