রাজধানীর পল্টন মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর মোহনা জামান (২৫)। তিনি বেগম রোকেয়া হলে থাকেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাষ্টার্সের শিক্ষার্থী। তার কান ছিড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারী।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পল্টন মোড়ে এই ঘটনা ঘটে। এরপর একাই চিকিৎসার জন্য হাসপাতালে আসেন তিনি।
হাসপাতালে ওই শিক্ষার্থী জানান, যশোর জেলার চৌগাছা উপজেলায়। থাকেন বেগম রোকেয়া হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে পড়েন তিনি। গ্রাম থেকে ট্রেন যোগে কমলাপুর স্টেশনে নামেন। রাত ৮টার দিকে কমলাপুর থেকে রিকশায় করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিলেন তিনি। পথে পল্টন মোড়ে আসলে ছিনতাইকারীরা রিকশার পিছন থেকে তার বাম কানের দুল ধরে টান দেয়। টান দিয়ে কানের লতি ছিড়ে কানের দুল নিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীর কবলে পরেছেন। তার বাম কানের লতি ছিড়ে কানের দুল নিয়ে গেছে। জরুরি বিভাগের নাক, কান, গলা বিভাগে চিকিৎসা নিয়ে চলে গেছেন
সময়ের আলো এসকে/এসকে/