ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৫৮ শতাংশ ‎

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।আলোচ্য এ সময়ে ডিএসইর পিই

2026-02-14T23:04:07+00:00
2026-02-14T23:04:07+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৫৮ শতাংশ ‎
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ পিএম 
সংগৃহীত ছবি
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ি সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে।  আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৫৮ শতাংশ। শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

‎তথ্য মতে, বিদায়ি সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৬৭ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৯২ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২৫ পয়েন্ট বা ২.৫৮ শতাংশ। 

Advertisement
এর আগের সপ্তাহের শুরুতে (১ থেকে ৫ ফেব্রুয়ারি, ২০২৬) পিই রেশিও ছিল ৯.৩৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৬৭ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৩৪ পয়েন্ট বা ৩.৬৪ শতাংশ।


খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.৪৮ পয়েন্ট, ব্যাংক খাতে ৭.১৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ৯.৯৩ পয়েন্ট, আর্থিক খাতে ১০.৮৩ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১১.৭৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১২.৩৮ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৩.২৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১৩.৩১ পয়েন্ট, সিমেন্ট খাতে ১৩.৯৭ পয়েন্ট, প্রকৌশল খাতে ১৪.৫৮ পয়েন্ট, সাধারণ বীমা খাতে ১৪.৮০ পয়েন্ট, বিবিধ খাতে ১৫.১৪ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতে ১৫.৯৯ পয়েন্ট, আইটি খাতে ১৬.৯৮ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৭.২৪ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতে ২৩.৮১ পয়েন্ট, পাট খাতে ২৫.১৫ পয়েন্ট, ট্যানারি খাতে ৪৬.১৩ পয়েন্ট এবং সিরামিক খাতে ১২৬.৩৯ পয়েন্টে অবস্থান করছে।

সময়ের আলো/এআর

  বিষয়:   রেশিও  শতাংশ ‎ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: