২০২৪ সালে পল্লী বিদ্যুৎ খাতে সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনের অভিযোগে চাকরিচ্যুত ৪৬ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ আদেশ জারি করেন বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী বিদ্যুৎ খাতে সংস্কার, পেশাগত বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা অবস্থান কর্মসূচি, গণছুটিসহ নানা কর্মসূচি পালন করেন। তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আদেশে তাদের চাকরিচ্যুত ও চুক্তি বাতিল করা হয়। এরপর তারা মানবিক কারণ দেখিয়ে চেয়ারম্যান বরাবর চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তাদের আবেদন গ্রহণ করে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হলো।
চাকরি ফিরে পাওয়া কর্মকর্তারা হলেন—
১. মকবুল হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অবসানকৃত) ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।
২. মো. বেলাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার (অবসানকৃত) সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৩. মো. মঈনুল হাসান, লাইন টেকনিশিয়ান (অবসানকৃত) নরসিংদী পবিস-২।
৪. এসকে সাকিল আহমেদ, এজিএম (আইটি) (অবসানকৃত) ব্রাহ্মণবাড়িয়া পবিস।
৫. মো. আবুল হাসান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অবসানকৃত) রংপুর পবিস-১।
৬. মো. মাশফিকুল হাসান, সিনিয়র জেনারেল ম্যানেজার (অবসানকৃত) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
৭. জুলফিকার, জেনারেল ম্যানেজার (অবসানকৃত) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
৮. মো. হাসানুজ্জামান, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইএন্ডসি) (অবসানকৃত) মুন্সীগঞ্জ পবিস।
৯. সামিউল কবির, ডিজিএম (অবসানকৃত) মানিকগঞ্জ পবিস।
১০. ইয়াছির আরাফাত, এজিএম আইটি (অবসানকৃত) ঝালকাঠি পবিস।
১১. মো. জাহিদুল ইসলাম, ডিজিএম (সদর-কারিগরি) (অবসানকৃত) গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১।
১২. মোহাম্মদ আব্দুল জলিল মিয়া, ডেপুটি জেনারেল ম্যানেজার (অবসানকৃত) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
১৩. মনির হোসেন, এজিএম (ওঅ্যান্ডএম) (অবসানকৃত) নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি।
১৪. মো. হুমায়ুন কবীর, জিএম (অবসানকৃত) বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১।
১৫. প্রকৌশলী রাজন কুমার দাস, এজিএম (ইঅ্যান্ডসি) মুন্সিগঞ্জ পবিস।
১৬. শ্রী দিপক কুমার সিংহ, ডিজিএম (অবসানকৃত) কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
১৭. আবু সালাম জাবেদ, ওয়্যারিং পরিদর্শক (ডিপ্লোমা) নোয়াখালী পবিস।
১৮. আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম, ডিজিএম (অবসানকৃত) লক্ষ্মীপুর পবিস।
১৯. মো. আসাদুজ্জামান ভূঁইয়া, ডিজিএম (অবসানকৃত) ব্রাহ্মণবাড়িয়া পবিস।
২০. প্রকৌ. মো. জাফর সাদিক খান, এজিএম (ওঅ্যান্ডএম) (অবসানকৃত) নারায়ণগঞ্জ পবিস-১।
২১. মো. রাহাত, ডিজিএম (অবসানকৃত) মাগুরা পবিস।
২২. মো. জাকির হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার (অবসানকৃত) কুমিল্লা পবিস-৪।
২৩. আব্দুল হাকিম, সহকারী জেনারেল ম্যানেজার (অবসানকৃত) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১।
২৪. মো. সালাহ উদ্দিন, এজিএম (ওঅ্যান্ডএম) (অবসানকৃত) ঢাকা পবিস-২।
২৫. মোকাদ্দেশ আলী, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি।
২৬. মো. হাফিজুল ইসলাম, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২।
২৭. মো. গোলাম মোস্তফা, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, পবিস।
২৮. মো. হাদিউজ্জামান অন্তর, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি।
২৯. মো. রোস্তম আলী, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক), ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
৩০. মো. মিরাজুল ইসলাম, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক), ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
৩১. মো. নাঈমুর রহমান জোহান নমী, লাইনম্যান গ্রেড-২ (সাবেক), জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৩২. মো. সুমন মিয়া, লাইনম্যান গ্রেড-২ (সাবেক), জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৩৩. আজিমুল ইসলাম, লাইন শ্রমিক, সুনামগঞ্জ পবিস।
৩৪. মো. রজ্জু আহমেদ, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, ভোলা পবিস।
৩৫. সুমাইয়া আক্তার, বিলিং সহকারী (অন-প্রবেশন) পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৩৬. মো. আব্দুল কাদির, লাইনম্যান (গ্রেড-২) নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২।
৩৭. এসমাইল হোসেন, লাইন শ্রমিক, শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৩৮. হামিদুল ইসলাম, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, জামালপুর পবিস।
৩৯. মো. জাবের আলী, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক), জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
৪০. মো. মুরাদ মিয়া, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
৪১. মো. তারেক, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
৪২. আব্দুল হামিদ, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
৪৩. আসাদুজ্জামান সুমন, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
৪৪. মো. সাকিল হোসেন, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি।
৪৫. মো. আমজাদ হোসেন (বকুল), মিটার রিডার কাম ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক), ঠাকুরগাঁও পবিস।
৪৬. আরিফুল ইসলাম, মিটার রিডার কাম ম্যাসেঞ্জার, নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুইদিন বন্ধ থাকার পর রোববার এ আদেশের কপি পল্লী বিদ্যুতায়ন বোর্ডে যায় বলে জানা গেছে।
সময়ের আলো/এনএ