সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক

খেলা

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি তার স্বদেশ প্রত্যাবর্তন ও জাতীয়

2026-02-15T18:07:53+00:00
2026-02-15T18:07:53+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৭ পিএম 
সাকিব আল হাসান। সংগৃহীত ছবি
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে ছিলেন সাকিব আল হাসান। সম্প্রতি তার স্বদেশ প্রত্যাবর্তন ও জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ফলে, আবারও সাকিবের ফেরার বিষয়টি নতুন করে সামনে এসেছে। 

জাতীয় সংসদ নির্বাচনের বেশ কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবকে নিয়ে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং, যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’ 


জানা গেছে, গেল কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবেন সাকিব। সে রকম কিছু হলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে তাকে দেখার সম্ভাবনা তৈরি হয়। মার্চের দ্বিতীয় সপ্তাহে দুই দল ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ খেলবে। 

এদিকে, দেশে ফেরার বিষয়ে নিশ্চিত হতে যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের সঙ্গে। সংক্ষিপ্ত ক্ষুদে বার্তায় সাকিব কেবল জানিয়েছেন, ২৮ তারিখ ফিরছেন না তিনি। গত বছর দেশে ফেরার কথা উঠলেও, মাঝপথেই তাকে থামতে হয়েছিল। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাকিব  দেশে ফেরা  গুঞ্জন 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: