ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি

2026-02-16T01:55:43+00:00
2026-02-16T09:14:46+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৫ এএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৯:১৪ এএম
অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। সংগৃহীত ছবি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব। রোববার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন আবদুল হাছিব।

সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সই করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে অধ্যাপক ড. এ এস মো. আবদুল হাছিব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো। তার মেয়াদ থাকবে যোগদানের তারিখ থেকে পরের চার বছর।


তিনি উপাচার্য পদে যোগদানের পূর্বে তার মূল পদের সমপরিমাণ বেতন ভাতাদি প্রাপ্য হবেন। তা ছাড়া বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করে নিজ দায়িত্ব পালন করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রয়োজন মনে করলে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উপাচার্যের নেতৃত্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও সমৃদ্ধ হবে বলে আশা করেছেন সংশ্লিষ্টরা।

সময়ের আলো/এআর


  বিষয়:   ইউনিভার্সিটি  ভিসি  আবদুল হাছিব 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: