যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল

2026-02-16T10:13:05+00:00
2026-02-16T10:13:05+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাহিম মিয়া (১৫) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে কাজলা স্কুল গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মাহিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নীপতি মো. রাফি জানায়, মাহিমের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলায়। বাবার নাম দীন ইসলাম। বর্তমানে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকত। স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত সে।
আরও পড়ুন

তিনি আরও জানায়, রোববার রাতে স্কুল গলিতে কয়েকজন কিশোর মাহিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্বজনেরা খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে জানান। তবে কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তারা, সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনেরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে।

এএডি/


  বিষয়:   যাত্রাবাড়ী  ছুরিকাঘাত  মাদ্রাসাছাত্র  খুন  দুর্বৃত্ত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: