উৎসবের রঙে রঙিন চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়

আমতলী (বরগুনা) প্রতিনিধি

সারাদেশ

উৎসবমুখর পরিবেশ, শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের প্রাণঢালা উপস্থিতিতে বরগুনার আমতলীতে চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

2026-02-16T17:53:16+00:00
2026-02-16T17:53:16+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
উৎসবের রঙে রঙিন চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম 
চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : সময়ের আলো
উৎসবমুখর পরিবেশ, শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের প্রাণঢালা উপস্থিতিতে বরগুনার আমতলীতে চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং মনোমুগ্ধকর নৃত্য ও বর্ণিল ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। ছোট্ট শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে রঙিন ও প্রাণচঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার, কুকুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কায়ছুর রহমান ফকু, কুকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রুস্তম আলী আকন এবং ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পুতুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দৌড়, লাফ, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে নিজেদের মেধা ও শারীরিক সক্ষমতার পরিচয় দেয়। পাশাপাশি দেশাত্মবোধক গান, আবৃত্তি, নৃত্য ও নাটিকা পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিশুদের উচ্ছ্বাস, করতালি আর উল্লাসে বিদ্যালয় প্রাঙ্গণ যেন রূপ নেয় এক আনন্দমেলায়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চার আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে প্রশাসনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল কবিরের তত্ত্বাবধানে এবং কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাওহিদুর রহমান কাশ্মীরের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

সময়ের আলো/জোআই


  বিষয়:   চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়  উৎসব  রঙে রঙিন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: