দাপুটে জয়ে সুপার এইটে শ্রীলঙ্কা, গ্রুপ পর্বেই বাদ পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮

2026-02-16T23:40:32+00:00
2026-02-16T23:40:32+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
খেলা
দাপুটে জয়ে সুপার এইটে শ্রীলঙ্কা, গ্রুপ পর্বেই বাদ পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪০ পিএম 
সংগৃহীত ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে দিনের তৃতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কার দারুণ এক সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে উড়িয়ে সুপার এইট নিশ্চিত করলো স্বাগতিকরা। 

অন্যদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে হারায় গ্রুপ পর্বেই বাদ পড়ার দ্বারপ্রান্তে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচ তো জিততেই হবে, সেই সঙ্গে বসতে হবে নেট রানরেটের হিসাব-নিকাশে।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান জিম্বাবুয়ের। তিনে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ পয়েন্ট। সমান ২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আয়ারল্যান্ড। আর তলানিতে থাকা ওমানের সংগ্রহে নেই কোনো পয়েন্ট।


১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। ৩ বলে ১ রান করে আউট হন কুশল পেরেরা। এরপরও দলকে চাপে পড়তে দেননি ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। এই দুই ব্যাটার মিলে গড়েন ৯৭ রানের বিশাল জুটি। তাতেই জয়ের দিকে এগোতে থাকে লঙ্কানরা। ফিফটি পূরণের পর ৩৮ বলে ৫১ রানে আউট হন মেন্ডিস।

এদিকে আপনতালে খেলতে থাকেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তাকে সঙ্গ দেন পাভান রত্নায়েক। এই দুই ব্যাটারের অপ্রতিরোধ্য ৭৯ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি এবারের আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন পাথুম নিশাঙ্কা। ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। মাত্র ৫২ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১০টি চার ও পাঁচটি ছয়ে সাজানো। এদিকে ১৫ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন রত্নায়েক।

সময়ের আলো/এআর


  বিষয়:   শ্রীলঙ্কা  অস্ট্রেলিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: