সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দীর্ঘ দেড় যুগের বিরতির পর জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। টানা তিনটি সংসদে

2026-02-17T09:28:26+00:00
2026-02-17T09:28:26+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৮ এএম 
সংসদ ভবনে আসছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। ছবি : সংগৃহীত
দীর্ঘ দেড় যুগের বিরতির পর জাতীয় সংসদ ভবনে প্রবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নবনির্বাচিত সংসদ সদস্যরা। টানা তিনটি সংসদে কার্যত অনুপস্থিত থাকার পর এবার সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

এদিন সকাল ৯টা থেকে একে একে প্রবেশ করতে শুরু করে নবনির্বাচিত এমপিদের গাড়ি। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র যাচাই করে তাদের ভেতরে প্রবেশ করানো হয়।

এবারের আয়োজনেও এসেছে ভিন্নতা। প্রথমবারের মতো মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। ফুলে সাজানো প্রাঙ্গণ ঘিরে তৈরি হয়েছে আনুষ্ঠানিক ও উৎসবের আবহ।
আরও পড়ুন

সকাল ১০টায় শপথ কক্ষে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রেওয়াজ অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির এমপিদের শপথই আগে পড়ানো হবে।

দলীয় নেতারা বলছেন, এটি শুধু একটি শপথ অনুষ্ঠান নয়- বরং রাজনৈতিক প্রত্যাবর্তনের প্রতীক। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচন অংশগ্রহণের পরও ভোট কারচুপির অভিযোগ তুলে বয়কটের সিদ্ধান্তের প্রেক্ষাপটে প্রায় ১৫ বছর সংসদে সক্রিয় ছিল না দলটি।

শপথকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নবনির্বাচিত এমপিরা। ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে সংসদ ভবনে পা রাখা তার জন্য বড় অর্জন। তিনি আশা প্রকাশ করেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশ নতুন দিকনির্দেশনা পাবে।

গিয়াস কাদের চৌধুরী বলেন, দেড় যুগ পর দলীয় প্রতীকে সংসদে ফেরা তাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। তিনি স্মরণ করেন, সর্বশেষ তারা সংসদে এসেছিলেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে। এবার শপথ নিচ্ছেন তারেক রহমানের নেতৃত্বে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই প্রত্যাবর্তন সংসদীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। দীর্ঘ অনুপস্থিতির পর তাদের অংশগ্রহণ সংসদের কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলেই ধারণা করা হচ্ছে।

এএডি/


  বিষয়:   সংসদ  ভবন  বিএনপি  সদস্য  উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: