১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি জোটের মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন-প্রবীণের সমন্বয়ে। বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভা আপাতত ৩০ সদস্যের

2026-02-17T10:11:02+00:00
2026-02-17T10:11:02+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
১২ মন্ত্রী, ১৮ প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকারের মন্ত্রিসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১১ এএম 
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি জোটের মন্ত্রিসভা গঠিত হচ্ছে নবীন-প্রবীণের সমন্বয়ে। বিএনপি’র নেতৃত্বাধীন সরকারের নতুন  মন্ত্রিসভা আপাতত ৩০ সদস্যের বলে জানা গেছে। এই মন্ত্রিসভায় থাকছেন ১২ জন পূর্ণমন্ত্রী। ১৮ জনের মতো প্রতিমন্ত্রী। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

নতুন মন্ত্রিসভায় দলের সিনিয়র অনেক নেতা থাকছেন না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নবীন এবং দক্ষ ও অভিজ্ঞ অনেককে যুক্ত করছেন মন্ত্রিসভায়। সঙ্গে দলের সিনিয়র কয়েকজন সদস্যও থাকবেন। বর্তমান সরকারে আছেন এমন দু’জনও যুক্ত হতে পারেন। 


টেকনোক্র্যাট কোটায়ও যুক্ত হবেন একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী। এ ছাড়া, বিএনপি’র নেতৃত্বাধীন জোটের একাধিক নেতাও থাকতে পারেন মন্ত্রিসভায়। 

মঙ্গলবার নতুন মন্ত্রীদের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে অবহিত করা হবে। নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দলীয় নেতাকর্মী, রাজনৈতিক মহল এবং দেশ জুড়ে আছে কৌতূহল। বিএনপি চেয়ারম্যান ছাড়া এ বিষয়ে আর কারও কাছে তথ্য নেই বলে দলের নেতারা জানিয়েছেন। 

দলীয় সূত্র জানায়, ইতিমধ্যে অনেকের বায়োডাটা সংগ্রহ করা হয়েছে। সব দিক বিবেচনা করেই মন্ত্রিসভার সদস্য নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ১২ মন্ত্রী  ১৮ প্রতিমন্ত্রী  নতুন সরকার  মন্ত্রিসভা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: