প্রতিমন্ত্রী হচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসনের শরিফুল আলম

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন কিশোরগঞ্জ -৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও

2026-02-17T12:54:25+00:00
2026-02-17T12:54:25+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
সারাদেশ
প্রতিমন্ত্রী হচ্ছেন কিশোরগঞ্জ-৬ আসনের শরিফুল আলম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৪ পিএম 
মো. শরিফুল আলম। সংগৃহীত ছবি
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন কিশোরগঞ্জ -৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য মো. শরিফুল আলম। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, প্রতিমন্ত্রী’।

আজ বিকেলে তিনি প্রতিমন্ত্রী হিসেবে নেবেন। এর আগে মধ্যে সকালে তিনি এমপি হিসেবে শপথ নেন।

এবারের নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে কিশোরগঞ্জ-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।


এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও কিশোরগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমার শরিফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   প্রতিমন্ত্রী  কিশোরগঞ্জ  আসন  সরকার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: