মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে

2026-02-17T15:47:17+00:00
2026-02-17T15:47:17+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
জাতীয়
মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় ভারতের স্পিকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৭ পিএম 
লোকসভার স্পিকার ওম বিরলা। সংগৃহীত ছবি
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে করে ঢাকায় আসে প্রতিনিধি দলটি। বিমানটি রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ ও বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা ওম বিরলাকে স্বাগত জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।


নয়াদিল্লীর পক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন লোকসভার স্পিকার ওম বিরলা।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনুষ্ঠানে ওম বিরলার অংশগ্রহণ দুইদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতিফলন এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের প্রতিশ্রতিকে পুনর্ব্যক্ত করে।

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের আগ্রহও প্রকাশ করেছে নয়াদিল্লী।

সময়ের আলো/আআ



  বিষয়:   মন্ত্রিসভা  শপথ  অনুষ্ঠান  ঢাকায়  ভারত  সরকার 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: