আওয়ামী লীগের ব্যানারের সঙ্গে মিলল ককটেল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল, আওয়ামী লীগের একটি ব্যানার

2026-02-17T20:20:33+00:00
2026-02-17T20:20:33+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের ব্যানারের সঙ্গে মিলল ককটেল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২০ পিএম 
আওয়ামী লীগের ব্যানারের সঙ্গে মিলল ককটেল। ছবি : সময়ের আলো
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল, আওয়ামী লীগের একটি ব্যানার এবং কয়েকটি বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ।

ব্যানারে লেখা ছিল, ‘ড. ইউনুস ও জামায়াত-বিএনপির অবৈধ পাতানো নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল, বাংলাদেশ আওয়ামী লীগ, ঈশ্বরীপুর ইউনিয়ন, শ্যামনগর, সাতক্ষীরা।’ 

Advertisement
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে বিকট বিস্ফোরণের শব্দে তাদের ঘুম ভেঙে যায়। ঘটনাস্থলের পাশেই থাকা বংশীপুর বাসস্ট্যান্ডে ডিউটিরত নাইট গার্ড এগিয়ে গেলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সড়কের ওপর টায়ারে আগুন জ্বলতে দেখা যায় এবং পাশে কয়েকটি বাঁশের লাঠি ও একটি আওয়ামী লীগের ব্যানার পড়ে ছিল। এতে ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


স্থানীয় আয়জুল, আব্দুল হান্নান, শহিদুল ও শফিকুলসহ কয়েকজন জানান, রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির লক্ষ্যে এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বা কেউ আটক হয়নি বলেও জানান তিনি।

এফআর
  বিষয়:   আওয়ামী লীগ  ব্যানার  মিলল  ককটেল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: