দুই প্রতিমন্ত্রী পেল ময়মনসিংহ

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে প্রথমবার এমপি হয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জেলার ‍দুইজন মন্ত্রী সভায় স্থান

2026-02-17T22:25:59+00:00
2026-02-17T23:11:00+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
দুই প্রতিমন্ত্রী পেল ময়মনসিংহ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৫ পিএম  আপডেট: ১৭.০২.২০২৬ ১১:১১ পিএম
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন ও ইয়াসের খান চৌধুরী। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে প্রথমবার এমপি হয়ে একসঙ্গে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। জেলার ‍দুইজন মন্ত্রী সভায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

এর মধ্যে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পেয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরদিকে ইয়াসের খান চৌধুরী দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে। একই জেলার দুজনের এমন দায়িত্বভারকে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন বড় ধরনের রাজনৈতিক অর্জন হিসেবে। তাদের মতে, এতে জেলার উন্নয়ন ও জাতীয় পর্যায়ে প্রভাব বাড়ার বাস্তব সুযোগ তৈরি হয়েছে।

ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। তার ছেলে হিসেবে স্থানীয়ভাবে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন একজন সজ্জন, সহজ-সরল ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। গৌরীপুর উপজেলায় রাজনৈতিক পরিচয়ের বাইরে তার সামাজিক গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের। 

অন্যদিকে ইয়াসের খান চৌধুরী প্রয়াত বিএনপি নেতা ও ১৯৯১ সালের সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর সুযোগ্য পুত্র।

ইয়াসের খান চৌধুরী পেশাগতভাবে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের (বিবিসি) লন্ডন কার্যালয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রবাসে অবস্থানকালেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের আশা, এ প্রতিনিধিত্বের ফলে মন্ত্রণালয়ভিত্তিক উন্নয়ন ছাড়াও জেলার জন্য বিশেষ বরাদ্দ ও সুযোগ সৃষ্টি হতে পারে। 

এফআর


  বিষয়:   প্রতিমন্ত্রী  ময়মনসিংহ  এমপিপুত্র  ময়মনসিংহ-৩  ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন  ময়মনসিংহ-৯  ইয়াসের খান চৌধুরী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: