‘কৃষক কার্ড’ বণ্টনের কার্যক্রম শুরুর ঘোষণা কৃষি প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুকৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বণ্টনের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি

2026-02-18T15:37:13+00:00
2026-02-18T15:37:13+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
জাতীয়
‘কৃষক কার্ড’ বণ্টনের কার্যক্রম শুরুর ঘোষণা কৃষি প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম 
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বণ্টনের কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি প্রণোদনা সহজ করতে এই উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আজ প্রথম দিন দায়িত্ব পালন শুরু করছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজ শুরু করব। কৃষক কার্ড কীভাবে কার্যকরভাবে বণ্টন করা যায়, সে বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে।

তিনি জানান, কৃষক কার্ড চালু হলে কৃষকরা সার, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন কৃষি প্রণোদনা সহজে পাবেন। পাশাপাশি কৃষিবিমা সুবিধা গ্রহণ এবং স্বল্পসুদে কৃষিঋণ পাওয়ার সুযোগও তৈরি হবে।

সরকারের লক্ষ্য কৃষি খাতকে আরও সংগঠিত ও প্রণোদনাভিত্তিক সহায়তার আওতায় আনা এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে প্রকৃত কৃষকদের তালিকা হালনাগাদ করে স্বচ্ছ প্রক্রিয়ায় কার্ড বিতরণ করা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষক কার্ড কার্যকর হলে কৃষি ভর্তুকি ব্যবস্থাপনা সহজ হবে এবং প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি সহায়তার আওতায় আসবেন।

/এমএইচআর 
  বিষয়:   কৃষি প্রতিমন্ত্রী  কৃষক কার্ড 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: