নড়াইলে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দেয়ালে মুজিব-হাসিনার ছবি

নড়াইল সংবাদদাতা

সারাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয়ের দেয়ালে শেখ

2026-02-18T19:13:58+00:00
2026-02-18T19:27:25+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, দেয়ালে মুজিব-হাসিনার ছবি
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৩ পিএম  আপডেট: ১৮.০২.২০২৬ ৭:২৭ পিএম
নড়াইলে আ. কার্যালয়ে পতাকা উত্তোলন। ছবি : ভিডিও থেকে নেওয়া
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয়ের দেয়ালে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সাঁটানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলা শহরের জয়পুর জামরুলতলা এলাকায় কার্যালয়টির দেয়ালে ছবি সাঁটানো ও পতাকা উত্তোলন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
আজ বুধবার সকাল থেকে এ–সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, পরিত্যক্ত কার্যালয়টির সামনে একটি সাদা রঙের পাইপে উড়ছে জাতীয় পতাকা। এর পেছনে কার্যালয়ের দেয়ালের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি সাঁটানো।

ওই ভিডিও পোস্ট করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার ক্যাপশনে লিখেছেন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত করা হয়েছে।


তবে ভিডিও ছড়িয়ে পড়ার পর ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং পতাকা সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান গণমাধ্যমকে জানান, সেখানে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে। সে কাজ করছে। বিস্তারিত পরে জানাচ্ছি।

প্রসঙ্গত, গত ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নড়াইলের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কয়েকটি কার্যালয় ও নেতাদের ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। সে সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিও ভাঙচুর করা হয়েছিল। এর পর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

এফআর
  বিষয়:   নড়াইল  আ. কার্যালয়  পতাকা উত্তোলন  দেয়ালে  শেখ মুজিব  শেখ হাসিনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: