ঈদে আইশার নতুন দুই নাটক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

প্রায় পাঁচ মাস মাছরাঙা টিভির সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন ছোটপর্দার অভিনেত্রী আইশা খান। এই সময়ে

2026-02-19T03:56:40+00:00
2026-02-19T03:56:40+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আনন্দ সময়
ঈদে আইশার নতুন দুই নাটক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৬ এএম 
আইশা খান। সংগৃহীত ছবি
প্রায় পাঁচ মাস মাছরাঙা টিভির সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন ছোটপর্দার অভিনেত্রী আইশা খান। এই সময়ে নাটক থেকে দূরে থাকলেও সম্প্রতি অভিনয়ে ফিরেছেন তিনি। এরই মধ্যে ঈদের দুটি নাটকের কাজ শেষ করেছেন আইশা। ‘সদা সত্য বলিব’ এবং ‘আদু ভাই’ শিরোনামের নাটক দুটিতে তিনি অভিনয় করেছেন মোশাররফ করিমের বিপরীতে। দুটি নাটকই পরিচালনা করেছেন সাগর জাহান। 

আশরাফুল চঞ্চলের লেখা ‘সদা সত্য বলিব’ নাটকে সরল ও সৎ এক মানুষের খোলামেলা প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। নাটকটি ঈদ আয়োজনে প্রচারিত হবে এনটিভিতে।

অন্যদিকে ‘আদু ভাই’ লিখেছেন আরকো মোস্তফা। হাস্যরসের পাশাপাশি সমাজের কিছু বাস্তবতা প্রকাশ পেয়েছে এই নাটকে। 

নাটক দুটি নিয়ে আইশা বলেন, লম্বা সময় পর অভিনয়ে ফিরেছি। এর মধ্যে পৃথক গল্পে ‘সদা সত্য বলিব’ ও ‘আদু ভাই’ শিরোনামে দুটি নাটকের কাজ শেষ করেছি। দুটি নাটকেই সহশিল্পী হিসেবে মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে কাজ করেছি। নাটক দুটি করে অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। এছাড়া মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ নাটকে অভিনয় করেছেন আইশা। এটিও প্রচারিত হবে ঈদে। 

এদিকে আগে অভিনয় করা আইশার নতুন একটি নাটক সম্প্রতি প্রচারে এসেছে। প্রচারের অপেক্ষায় আছে আরও নতুন তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে- সাইদুর ইমনের ‘সে কি আসবে না’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনি বলছি’ ও মোহন আহমেদের ‘হৃদয়ে তুমি’। ‘আমি একজন খুনী বলছি’তে তার বিপরীতে আছেন জোভান। বাকি দুটি নাটকে আছেন ইয়াশ রোহান। এই নাটকগুলোতে আইশা অভিনয় করেছিলেন পাঁচ মাস আগে। 

উল্লেখ্য, আইশা খান ২০২০ সাল থেকে নিজেকে অভিনয়ে ব্যস্ত করে তুলেছেন। এখন তিনি পুরোদস্তুর একজন দর্শকপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন।

সময়ের আলো/আআ



  বিষয়:   ঈদ  আইশা  নতুন  নাটক 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: