বাবা সবকিছুতেই পারদর্শী : জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাইমা রহমান তার

2026-02-20T17:46:37+00:00
2026-02-20T17:46:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাবা সবকিছুতেই পারদর্শী : জাইমা রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ১৪৪)
ছবি : জাইমা রহমানের ফেসবুক পেইজ থেকে নেওয়া
বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জাইমা রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেন।

জাইমা রহমান বলেন, ছোটবেলা থেকেই আমার বিশ্বাস, আমার বাবা সবকিছুতেই পারদর্শী। জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও দূরদর্শিতা আমাকে অনুপ্রাণিত করে।

তিনি আরও বলেন, একজন বাবা হিসেবে তারেক রহমান যেমন স্নেহশীল ও দায়িত্বশীল, তেমনি একজন রাজনৈতিক নেতা হিসেবেও তিনি দৃঢ়চেতা ও নীতিবান। যেকোনো সংকটময় পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তার ওপর নির্ভর করতে পারেন বলেও উল্লেখ করেন তিনি। 


‘বাংলাদেশ ও দেশের মানুষের প্রতি বাবার গভীর ভালোবাসাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।’

তারেক রহমান কন্যা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তার বাবার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাইমা রহমান আশা প্রকাশ করেন, দেশের মানুষ একদিন তারেক রহমানের নেতৃত্বগুণ ও দেশপ্রেমকে আরও কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   বাবা  পারদর্শী  জাইমা রহমান  তারেক রহমান 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: