ওভারটেক’ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় সজীব হাসান (২৫) ও ইজারুল ইসলাম রাব্বি (২৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। দুই বন্ধু মোটরসাইকেলে করে

2026-02-20T21:22:59+00:00
2026-02-20T21:22:59+00:00
 
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
সারাদেশ
ওভারটেক’ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম 
নিহত সজীব হাসান ও ইজারুল ইসলাম রাব্বি। সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুরে ট্রাক চাপায় সজীব হাসান (২৫) ও ইজারুল ইসলাম রাব্বি (২৬) নামে দুজনের মৃত্যু হয়েছে। দুই বন্ধু মোটরসাইকেলে করে ফিরছিলেন বলে জানায় স্বজনরা। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. সজীব হাসান জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে ও মো. ইজারুল ইসলাম রাব্বি একই এলাকার মো তোহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, মো সজীব হাসান মোটরসাইকেলের চালক ছিলেন। সড়কে আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। 


খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. সাইফুল ইসলাম সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

সময়ের আলো/আআ



  বিষয়:   ওভারটেক  সড়ক  দুর্ঘটনা  প্রাণ  বন্ধু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: