বড় টুর্নামেন্ট মানেই অস্ট্রেলিয়ার আধিপত্য। অন্য সময় ফর্ম খুব একটা না থাকলেও বিশ্বকাপে এলেই শক্তিশালী রূপ ধারণ করে অজিরা।
সেই সুবাধে অসংখ্য শিরোপা নিজেদের ঝুলিতে জমা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সবশেষ কয়েকটি আসরে চেনা রূপে পাওয়া যাচ্ছে না অস্ট্রেলিয়াকে।
বিশেষ করে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ট্রাভিস হেডরা। গ্রুপ পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর কার্যত শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তাই নিয়ম রক্ষা করতেই মাঠে নামে অজিরা। ম্যাচে ওমানের বিপক্ষে সান্ত্বনার জয় তুলে নিয়ে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিলো ম্যাক্সওয়েলরা।
টস জিতে ওমানকে আগে ব্যাট করতে পাঠিয়ে ১৬.২ ওভারে মাত্র ১০৪ রানে অলআউট হয় ওমান। এই রান অস্ট্রেলিয়া পেরিয়ে গেছে ৬২ বল ও ৯ উইকেট হাতে রেখেই। রান তাড়ায় অধিনায়ক মার্শ ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন।
সময়ের আলো/এআর