ছোটপর্দায় একুশের আয়োজন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বরাবরের মতো এবারও এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের মানুষ। দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা

2026-02-21T01:20:51+00:00
2026-02-21T01:20:51+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছোটপর্দায় একুশের আয়োজন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২০ এএম 
ফাইল ছবি
আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বরাবরের মতো এবারও এদিন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন দেশের মানুষ। দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা থাকছে টেলিভিশন চ্যানেলের পর্দায়। নাটক, সিনেমা, প্রামাণ্যচিত্র, শিশুতোষ অনুষ্ঠানসহ দিনব্যাপী বর্ণিল আয়োজন সাজিয়েছে চ্যানেলগুলো।

বিটিভি : ভাষা আন্দোলনের বিশেষ নাটক ‘রক্ত হলুদ সন্ধ্যা’ প্রচারিত হবে বিটিভিতে। মহসিন চৌধুরীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, সৌভিক দাশ প্রমুখ। 

আরটিভি : আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বর্ণ’। রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, পারসা ইভানা, শেহতাজ মুনিরা হাসেম প্রমুখ।

মাছরাঙা : সীমান্ত সজলের রচনা ও পরিচালনায় নাটক ‘আমার বর্ণমালা’ রাত ৮টায় প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মৌসুমী হামিদসহ অনেকে।

চ্যানেল আই : চ্যানেল আইয়ে রাত ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ‘চিঠিওয়ালা’। এটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রশীদ হারুন। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবিব নাসিম ও সুষমা সরকার প্রমুখ।

সকাল ৭টা ৪০ মিনিটে প্রচারিত হবে ‘গান দিয়ে সকাল শুরু’ অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘ভাষা আমার অহংকার’। এতে এক ডজন বাংলা ভাষার গান পরিবেশন করবে রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়ের সুরবিহার ক্রিয়েটিভ অ্যান্ড পারফর্মিং আর্ট ইনস্টিটিউটের সদস্যরা।
আরও পড়ুন

বৈশাখী টিভি : বিশ্ব মাতৃভাষা দিবসে বৈশাখীর সকালের গান অনুষ্ঠানে গাইবেন দিনাত জাহান মুন্নি। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ সকাল ৮টা ২০ মিনিটে। রাত ৮টায় তাসনুভা মোহনার উপস্থাপনায় মিউজিক্যাল শো : গোল্ডেন সংয়ে গাইবেন কণ্ঠশিল্পী নুজহাত পুষ্পিতা। 

দুরন্ত : দুপুর ২টায় শিশুতোষ নাটক ‘ঝুটুম পাখির কথা’। নূর সিদ্দিকীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। অভিনয় করেছেন জিতু আহসান, সুষমা সরকার, সাবিহা জামান, ও শিশুশিল্পী ঋদ্ধি। 

এ ছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও স্বাধীনতা জাদুঘরে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভাষা আন্দোলনের ওপর বিভিন্ন প্রামাণ্য নিদর্শন প্রদর্শন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের গ্রাফিতি অঙ্কন ও প্রদর্শন, শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং সেমিনারের আয়োজন করেছে।

অন্যদিকে গণযোগাযোগ অধিদফতরে ঢাকা মহানগরীতে ট্রাকের মাধ্যমে রাজপথে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান এবং নৌযানের সাহায্যে ঢাকা শহরসংলগ্ন নৌপথে সংগীতানুষ্ঠানের আয়োজনসহ জেলা-উপজেলায় ভ্রাম্যমাণ চলচ্চিত্র প্রদর্শন করবে।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে গতকাল থেকে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। 

এএডি/


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: