হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি মানিক

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক।

2026-02-21T16:14:04+00:00
2026-02-21T16:16:30+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি মানিক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম  আপডেট: ২১.০২.২০২৬ ৪:১৬ পিএম  (ভিজিট : ৬৯)
হাসপাতাল পরিদর্শনে শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের প্রথম দিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেখ ফরিদ আহমেদ মানিক। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি আকস্মিকভাবে পরিদর্শনে যান চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

হাসপাতালে পৌঁছে এমপি মানিক বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবারের মান, পরিবেশনের পদ্ধতি ও সংরক্ষণ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। খাবারের গুণগত মান, পুষ্টিগুণ ও পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন তিনি।

এ সময় হাসপাতালের টয়লেট, পানির ব্যবস্থা এবং সামগ্রিক স্যানিটেশন পরিস্থিতিও পরিদর্শন করেন সংসদ সদস্য।

তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানসহ চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে মতবিনিময়কালে হাসপাতালের সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং রোগীদের ভোগান্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ আকস্মিক পরিদর্শনকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন। দায়িত্বের প্রথম দিনেই স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে মাঠে নামায় সাধারণ মানুষের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে মানুষের সেবা করতেই এসেছেন। হাসপাতাল এমন একটি জায়গা, যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসে। সেখানে কোনো ধরনের অব্যবস্থা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য মানসম্মত খাবার, পরিচ্ছন্ন পরিবেশ ও মানবিক সেবা নিশ্চিত করতে হবে।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   চাঁদপুর  মানিক  হাসপাতাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: