শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায় স্বীকার করলেন বিমান এমডির স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বিথী।শনিবার (২১ ফেব্রুয়ারি)

2026-02-21T21:24:57+00:00
2026-02-21T21:24:57+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায় স্বীকার করলেন বিমান এমডির স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৪ পিএম   (ভিজিট : ১৮১)
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বিথী। সংগৃহীত ছবি
শিশু গৃহকর্মীকে নির্যাতনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বিথী। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালত হাজির করে পুলিশ। এরপর তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক রোবেল মিয়া। 

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তাহমিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জবানবন্দি রেকর্ডের আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় আসামি বিথীকে পুলিশ রিমান্ডে নিয়ে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে থানায় নিয়ে আসা হয়। আসামিকে থানা হাজতে রেখে মামলার ঘটনাসংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় আসামি মামলার ঘটনার সাথে জড়িত ছিলেন বলে স্বীকার করেন। তিনি আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে ইচ্ছা পোষণ করেন।


মামলার তদন্তের স্বার্থে আসামির জবানবন্দি রেকর্ড করা প্রয়োজন উল্লেখ করে আবেদনে বলা হয়, মামলার তদন্ত অব্যাহত আছে। মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯নং সেক্টরের বাসা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরদিন বিমানের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এদিকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার আবেদন করেও শেষ পর্যন্ত জবানবন্দি দেননি সাফিকুর রহমান। তবে এই মামলার অপর আসামি গৃহকর্মী মোছা. সুফিয়া খাতুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওইদিন তাদের দুজনকেও কারাগারে পাঠানো হয়।

সময়ের আলো/আআ


  বিষয়:   শিশু  গৃহকর্মী  নির্যাতন  দায়  স্বীকার  বিমান  এমডি  স্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: