২১ ফেব্রুয়ারি অধিকার আদায়ে আপোসহীন হতে আমাদের শিখিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ২১ ফেব্রুয়ারির ইতিহাস আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপোসহীন হতে।শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ

2026-02-21T21:43:46+00:00
2026-02-21T21:43:46+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
২১ ফেব্রুয়ারি অধিকার আদায়ে আপোসহীন হতে আমাদের শিখিয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৩ পিএম   (ভিজিট : ৬৫)
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি : সংগৃহীত
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, ২১ ফেব্রুয়ারির ইতিহাস আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপোসহীন হতে। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ডা. এম এ মুহিত বলেন, ‘২১ ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে আত্মমর্যাদা, অধিকার ও চেতনার এক অবিস্মরণীয় দিন। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠায় জীবন উৎসর্গ করেছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অগণিত ভাষাশহিদ।’


তিনি বলেন, ‘তাদের রক্তে রচিত এই ইতিহাস কেবল শোকের নয়, গর্বের, যে ইতিহাস আমাদের শিখিয়েছে অধিকার আদায়ে আপোসহীন হতে। মাতৃভাষার প্রতি এই ভালোবাসাই পরবর্তীতে আমাদের স্বাধীনতা ও রাষ্ট্রচিন্তার ভিত্তি গড়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিজ্ঞা করছি, বাংলা ভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা ও প্রজন্ম থেকে প্রজন্মে ভাষাচেতনা পৌঁছে দিতে আমরা সদা সচেষ্ট থাকব। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’ 

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   ২১ ফেব্রুয়ারি  আপোসহীন  স্বাস্থ্য প্রতিমন্ত্রী 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: