রেজিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

তীব্র শীতের সকাল, বাইরে তাপমাত্রা মাইনাস ২৫-৩০ ডিগ্রি, তবুও ইউনিভার্সিটি অব রেজিনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউআরবিএসএ)-এর উদ্যোগে সাসকাচুয়ান লেজিসলেটিভ বিল্ডিং-এর

2026-02-22T10:30:08+00:00
2026-02-22T10:34:59+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রবাস
রেজিনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩০ এএম  আপডেট: ২২.০২.২০২৬ ১০:৩৪ এএম
রেজিনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ছবি : সময়ের আলো
তীব্র শীতের সকাল, বাইরে তাপমাত্রা মাইনাস ২৫-৩০ ডিগ্রি, তবুও ইউনিভার্সিটি অব রেজিনা বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউআরবিএসএ)-এর উদ্যোগে সাসকাচুয়ান লেজিসলেটিভ বিল্ডিং-এর সামনে এক হৃদয়ছোঁয়া আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। 

কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে শিক্ষার্থী, শিশু, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন। সাদা বরফের মাঝে লাল-সবুজের পতাকা যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল ত্যাগ, সাহস আর ভালোবাসার প্রতীক হয়ে। সবাই গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন ভাষা শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি নিজের ভাষায় কথা বলার অধিকার।


অনুষ্ঠানটি ছিল সাদামাটা, কিন্তু গভীরভাবে আবেগঘন। কোনো আনুষ্ঠানিক বক্তৃতা ছিল না, ছিল শুধু স্মৃতির গান, ছিল শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা। ছোট ছোট শিশুদের হাতে বাংলা বর্ণমালার প্ল্যাকার্ড, পাশে দাঁড়িয়ে প্রবীণরা, প্রজন্ম থেকে প্রজন্মে ভাষার এই বন্ধন যেন আরও দৃঢ় হয়ে উঠেছে। সেই শীতের সকালে সবার কণ্ঠে ও হৃদয়ে একটাই অনুভূতি, ভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি ও আত্মার অংশ। প্রচণ্ড ঠান্ডার মাঝেও হৃদয় ছিল উষ্ণ, গর্বে ও ভালোবাসায় ভরা। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 


লেখক : ইফতেখারুল আলম ভূইয়া, প্রেসিডেন্ট,  ইউনিভার্সিটি অব রেজিনা বাংলাদেশি স্টুডেন্টস এসোসিয়েশন, ইউনিভার্সিটি অব রেজিনা, সাস্কাচুয়ান, কানাডা।


/ইউএমএইচ


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: