কলাবাগানে সাবেক বিএনপি নেতা গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে এক জুতা ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

2026-02-23T01:03:22+00:00
2026-02-23T01:03:22+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
কলাবাগানে সাবেক বিএনপি নেতা গুলিবিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ এএম 
গুলিবিদ্ধ ব্যক্তি মো. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে এক জুতা ব্যবসায়ী আহত হয়েছেন। তিনি ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে। গুলিবিদ্ধ ব্যক্তি মো. শফিকুর রহমান (৫৫)। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত। 

রোববার (২২ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এই গুলির ঘটনা ঘটে। 


আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতা সাপ্লায়ার।

তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। 

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে  ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বা হাতের তালু গুলিবিদ্ধ হয়। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সময়ের আলো/এআর
  বিষয়:   বিএনপি  নেতা  গুলিবিদ্ধ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: