ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

ঢাকা কলেজে সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত রাত ১২টার দিকে কলেজের উত্তর ও বিজয়-২৪ ছাত্রাবাসের

2026-11-21T01:46:28+00:00
2026-11-21T01:46:28+00:00
 
  শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬
জাতীয়
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীদের বিক্ষোভ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৬ এএম 
ককটেল বিস্ফোরণের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
ঢাকা কলেজে সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত রাত ১২টার দিকে কলেজের উত্তর ও বিজয়-২৪ ছাত্রাবাসের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। ঢাকা কলেজের একাধিক আবাসিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হতে থাকেন। এ সময় ‘ছাত্রলীগের অস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘আওয়ামীলীগের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও’ স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজ ক্যাম্পাস শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, রাত আনুমানিক ১২টার দিকে বিজয়-২৪ ছাত্রাবাসের পিছনে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় সেখান থেকে ধোঁয়া উড়তে থাকে।

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, ‘আমি এবং বন্ধুরা খেতে যাওয়ার উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাচ্ছিলাম। যাওয়ার পথে আমার ১০ হাত দুরত্বের স্থানে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন বিকট শব্দ শুনে স্থবির হলাম ঠিক সেই মুহূর্তে প্রচুর পরিমাণে ধোয়া এসে আমাদের শরীর পরে। আমাদের ধারণা বিজয়-২৪ হল থেকেই এটি ফেলা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ‘এমন ঘটনা আমি এখনো কিছু জানিনা। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

সমেয়র আলো/কেএইচও
  বিষয়:   ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ  শিক্ষার্থীদের বিক্ষোভ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: